আন্তর্জাতিক খবর
সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৯ কোটি মানুষ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯ কোটি মানুষ। এ পর্যন্ত মারা গেছেন প্রায় ২০ লাখ। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে, ৩০ লাখ এবং মারা গেছেন অন্তত ৮০ হাজার।
আগামী এক সপ্তাহের ভেতর, করোনার টিকা নেয়ার পরিকল্পনা করেছেন, পোপ ফ্রান্সিস। বলেন এই টিকা গ্রহণ, সবার নৈতিক দায়িত্ব। সংক্রমণ রোধে ফ্রান্সের মার্শেই শহরে সন্ধ্যা ৬ থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছেন হাজারের বেশি মানুষ।
