আন্তর্জাতিক খবরপ্রধান খবর

যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ

যে কোনও মুহূর্তেই যুদ্ধ লেগে যেতে পারে। উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় ইউক্রেনে বসবাসরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জো বাইডেন।

বৃহস্পতিবার এক সম্প্রচার সংস্থাকে একটি সাক্ষাৎকার দেন বাইডেন। উপস্থাপককে তিনি বলেন, “ইউক্রেনে এ মুহূর্তে যা পরিস্থিতি। তাতে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে দেওয়া উচিত।”

ইতিমধ্যেই সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে আমেরিকার নেতৃত্বাধীন জোট। সেই প্রেক্ষিতে বাইডেনকে প্রশ্ন করা হয়, ইউক্রেন ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের সহায়তার জন্য কী সেনা পাঠানো হতে পারে? হলে কবে হবে? জবাবে বাইডেন জানান, “ব্যাপারটা সেরকম নয়। আমেরিকা আর রাশিয়া যদি একে অপরের দিকে গুলি ছোঁড়ে, তাহলে শুরু হবে আরেকটি বিশ্বযুদ্ধ। তার আগেই মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে হবে।”

মার্কিন রাষ্ট্রপতি জানান, এতদিন বিশ্ববাসী যে অবস্থায় ছিল, এখন সম্পূর্ণ ভিন্ন একটি দুনিয়ায় বাস করছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও একটি আলাদা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়, যদি রাশিয়া একবার ইউক্রেন আক্রমণ করে বসে, তাহলে সেখানে বসবাসকারী নাগরিকদের সরিয়ে নিতে সমর্থ হবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই সমস্ত নাগরিকদের দূতাবাস মারফত সাহায্য করাও অসম্ভব হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button