আন্তর্জাতিক খবর

পাকিস্তানে মসজিদে হামলা: নিহত বেড়ে ৫৬

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আত্মঘাতি এ বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেস।

আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাক-এ জানিয়েছে,শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে সফলভাবে হামলা চালিয়েছেন একজন আইএস যোদ্ধা।

৪ মার্চ জুম্মার নামাজের আগে পেশোয়ারের কোচা রিসালদার মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দুইশ’ মানুষ।

পুলিশ জানায়, শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালান দুই সশস্ত্র ব্যক্তি। এক পুলিশ কর্মকর্তা ও এক হামলাকারীর মৃত্যুর পরপরই মসজিদের ভেতর আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button