আন্তর্জাতিক খবর

দুই দিনে নিরাপদ স্থানে গেছেন ইউক্রেনের এক লাখ লোক

দেশের বিভিন্ন নগরী থেকে দুই দিনে প্রায় এক লাখ লোক নিরাপদস্থানে চলে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি।

১০ মার্চ তিনি মারিউপোল নগরীর একটি মানবিক করিডোর লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় রাশিয়ার সৈন্যদের দায়ী করেছেন।

জেলানস্কি বলেন, অবরুদ্ধ এ বন্দর নগরীতে খাদ্য সামগ্রী, পানি ও ওষুধ বহনকারী ট্রাকের বহর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, হানাদার অনুমিত সেই করিডোর লক্ষ্য করে ট্যাঙ্ক হামলা চালিয়েছে রাশিয়া। তিনি তাদেরকে ‘সরাসরি সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন।

এদিকে মস্কো বৃহস্পতিবার ইউক্রেনের মাটি থেকে দেশটির নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে প্রতিদিন মানবিক করিডোর খোলার প্রতিশ্রুতি দেয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button