আন্তর্জাতিক খবর

ইউক্রেনে গভর্নরের কার্যালয়ে হামলা: নিহত ১২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মিকোলেইভে গভর্নরের কার্যালয়ে রুশ বাহিনীর হামলা চালিয়েছে। এতে ১২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো প্রায় ৩০ জন।

মিকোলেইভের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বলেন, রুশ বাহিনী হয়তো আঞ্চলিক গভর্নর ভিতালি কিমকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছেন। তবে সৌভাগ্যক্রমে সে সময় তিনি ওই ভবনে ছিলেন না।

তিনি বলেন, ওই ভবনে কোনো সামরিক সদস্য সে সময় ছিলেন না। সেখানে শুধু রক্ষীরাই ছিলেন। এছাড়া বাকিরা ওই ভবনের কর্মী।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে ২৯ মার্চ শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, এই সংঘাত বন্ধ করা উভয়পক্ষেরই দরকার

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button