আন্তর্জাতিক খবর

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ ১০৬ দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান।

রয়টার্সের খবরে বলা হয় ৬ এপ্রিল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, ৮ এপ্রিল থেকে ১০৬ দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেয়া হলেও পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিরা প্রবেশ করতে পারবেন না।

প্রসঙ্গত, ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button