আন্তর্জাতিক খবর

পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিককে হত্যা: ছয় জনের মৃত্যুদণ্ড

শ্রীলঙ্কার নাগরিক প্রিয়ানথা দিয়াওয়াদানাগেকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

একই মামলায় অভিযুক্ত ৮৮ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য আসামিদের দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, সোমবার বিচারক নাতাশা নাসিম এ রায় ঘোষণা করেন।

এর আগে গেলো বছরের ৩ ডিসেম্বর পাকিস্তানের শিয়ালকোট শহরের একটি কারখানায় ৪৮ বছর বয়সী লঙ্কান কারখানা ব্যবস্থাপক প্রিয়ানথা দিয়াওয়াদানাগেকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়। ওই হামলায় অংশ নেয় শতাধিক মানুষ।

উগ্গোকি পুলিশ পরবর্তীতে ওই কারখানার ৯০০ জন শ্রমিকের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার অভিযোগে এফআইআর নথিভুক্ত করে।

ডন জানায়, প্রিয়ানথা দিয়াওয়াদানাগে মহানবী (স.) ও ইসলামকে অবমাননা করেছেন, এমন গুজব ছড়িয়ে পড়লে এ হামলার ঘটনা ঘটে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button