আন্তর্জাতিক খবর

বিদেশি আক্রমণ বরদাস্ত করবে না আফগানিস্তান: প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের পর আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের ‘আক্রমণ’ বরদাস্ত করবে না তারা।

২৪ এপ্রিল কাবুলে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার ছেলে ও ভারপ্রাপ্ত আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘প্রতিবেশী দেশ ও পৃথিবীর অন্যান্য দেশের কাছ থেকে চ্যালেঞ্জের মুখে আছি আমরা, যার উদাহরণ কুনারে আমাদের এলাকায় আক্রমণ।’

তিনি বলেন, দেশের স্বার্থে এবারের মতো এই আক্রমণ বরদাস্ত করলেও, পরেরবার তা নাও করতে পারে আফগানিস্তান।

এর আগে আফগান সরকার দাবি করে, কুনার ও খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৩৬ আফগান নাগরিক নিহত হয়েছে।

এ হামলার প্রতিয়াদ জানিয়ে গত সপ্তাহে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ দাবির প্রেক্ষিতে পাকিস্তানের মন্তব্য জানতে চাইলে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তারা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button