আন্তর্জাতিক খবরপ্রধান খবর

ভারতে তীব্র তাপদাহে আকাশ থেকে মাটিতে পড়ছে উড়ন্ত পাখি

ভারতে বইছে তীব্র তাপদাহ, বিশেষ করে গুজরাটে। কমে গেছে পানির উৎস। সেখানে পানি শূন্যতায় ভুগছে পাখিরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়ছে।

রাজ্যটির উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকডজন পাখি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১২ মে) আল-জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানা যায়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন।

একটি পশু হাসপাতালের চিকিৎসকারা বলেছেন, গত কয়েক সপ্তাহে তারা হাজার হাজার পাখির চিকিৎসা করেছেন। তাছাড়া উদ্ধারকারীরা প্রতিদিন আকাশের বেশি ওপরে উড়ে এমন কয়েক ডজন পাখি নিয়ে আসছেন বলেও জানান তারা।

বুধবার চিকিৎসকদের পাখিদের মাল্টি-ভিটামিন ট্যাবলেট খাওয়ানো ও সিরিঞ্জ ব্যবহার করে মুখে পানি দিতে দেখা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button