আন্তর্জাতিক খবর

ভারতে নদীতে গোসল করতে গিয়ে এক পরিবারের ৭ জন নিহত

ভারতের তামিল নাড়ুতে নদীতে ডুবে তিন শিশুসহ একই পরিবারের সাত জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ জুন) এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তামিল নাড়ুর কুদ্দালোর জেলা গেদিলাম নদীতে গোসল করতে  গেলে চোরাবালিতে পড়ে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়।  

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানের ঘোষণাও দিয়েছেন এম কে স্ট্যালিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button