কাহালুতে জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ইং উদযাপিত হয়।
শনিবার (৭ই নভেম্বর) কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমবায় অফিসার মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান (রাসেল), কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ, রূপালী ব্যাংক কাহালু শাখার শাখা ব্যবস্থাপক সীপিন কুমার প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক গোলাম মোস্তফা, মুস্তা রীমা সুলতান সহ বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি-সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান । সবশেষে শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



