আইন ও অপরাধ
প্রধান খবর

জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম। তিনি বর্তমানে বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

তিনি আরও জানান, ডিবির একটি দল মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। তবে অভিযানে থাকা অবস্থায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ডিবি প্রধান বলেন, অভিযান শেষে এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button