আইন ও অপরাধ

জয়কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার ১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে উত্তম সরকার (৪০) নামে এক ব্যক্তিকে বুধবার দুপুরে নগরীর দৌলতপুরস্থ নিজ বাড়ি থেকে ফুলতলা থানা পুলিশ আটক করেছে। তিনি দৌলতপুর থানার আরমান রোডের মৃত মনোরঞ্জন সরকারের পুত্র।

ফুলতলা থানায় ওসি মাহতাবউদ্দিন জানান, উত্তম সরকার বিভিন্ন সময়ে তার ফেসবুকে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিভিন্ন কটূক্তি ও সমালোচনামুলক বক্তব্য দেন। এ ঘটনায় ফুলতলা থানার জামিরা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কাজী মেহেদী হাসান বাদী হয়ে ফুলতলা থানায় ডিজিটাল আইনে মামলা (নং-০১, তারিখ-০৩/০৩/২১) দায়ের করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button