আইন ও অপরাধপ্রধান খবর

বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইশরাক। পরে লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানা পুলিশ জানান, ‘পুরনো একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক। ওই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button