আইন ও অপরাধ
বিএনপি নেতা ইশরাকের জামিন শুনানি ১১ মে

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি নেতা ইঞ্জি. ইশরাক হোসেন।
রবিবার (১০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে ইশরাক আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ১১ মে জামিন শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ইশরাকের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেফতার করা হয়।
