আইন ও অপরাধ
ক্যাসিনো সম্রাটের জামিন নামঞ্জুর

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সাথে মামলায় চার্জগঠন শুনানির জন্য ১১ মে তারিখ ধার্য করেন আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এই আদেশ দেন।
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাবন্দি হয়ে আছেন সম্রাট। অপর দুই মামলায় জামিন হওয়ায় এ মামলায় জামিন পেলে তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনো বাধা থাকতো না।
উভয়পক্ষের শুনানি শেষে দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় এই জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত। ফলে কারাগারেই থাকতে হচ্ছে সম্রাটকে।
এসএ



