আইন ও অপরাধ
হাজী সেলিমের খালাস বাতিল চেয়ে আপিল বিভাগে দুদক

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে করা দুদকের দুটি মামলার একটিতে খালাসের রায় বাতিল চেয়ে আপিল করবে দুদক।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আত্মসমর্পণ করতে বলার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো তা করেননি হাজী সেলিম। তার উচিৎ ছিলো এটা দ্রুত করা। তবে তাকে যে খালাস দেয়া হয়েছে, সেটার সঠিক হয়নি বলেই এ আপিল করা হয়েছে বলে জানান তিনি।
চেম্বার আদালতে এ মামলার শুনানির জন্য নেয়া হবে বলেও জানান দুদক আইনজীবী।
অবৈধ ভাবে সম্পদ অর্জন ও ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপন করায় ১০ ফেব্রুয়ারি হাজী সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট। এ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হলেও এখনো আত্মসমর্পণ করেননি তিনি।
এসএ



