আইন ও অপরাধ
ডিজিটাল হুন্ডি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১৬

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ডিজিটাল হুন্ডি চক্রের মূল হোতাসহ ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এখনো গ্রেফতার আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে সিআইডি সদর দপ্তরের মিডিয়া শাখার এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে ব্রিফিং করবেন সিআইডি প্রধান এডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া।