প্রধান খবর

আসাম, বিহার ও পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা

আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের একাংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর সঙ্গেই উত্তরাখন্ডে ও হিমাচল প্রদেশে ধস নামছে একের পর এক। সব মিলিয়ে বর্ষা চলে যাওয়ার আগে একেবারে মারণ খেলা দেখাতে শুরু করেছে ভারতের বিভিন্ন অংশ জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগস্টের শেষভাগ পর্যন্ত দেশে প্রায় ৯ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। এদিকে কিছু রাজ্যে আগাস্ট মাসে অস্বাভাবিক বৃষ্টি হয়। তার জেরেই এ বন্যা পরিস্থিতি। কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে ১ জুন থেকে প্রবল বৃষ্টির জেরে ধস ও বন্যায় অন্তত ৬৮০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টাতে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের।


কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে আসামের ২২টি জেলা, বিহারের ৩৬টি, উত্তর প্রদেশের ১২টি জেলা ও পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের দুটি করে জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গঙ্গা, কোশি, বাগমতী, গন্ডক, ঘাগরা, মহানন্দা নদীর জন হু হু করে বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ১৫ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button