দিবসপ্রধান খবর

প্রাক্তনকে ক্ষমা করার দিনে ক্ষমা করেছেন তো?

আজ (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন। চলে গেছে যে মানুষ ফেরার আকুতিকে উপেক্ষা করে, যেতে দিন তাকে। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম, ভালো থাক সব সময়।’

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙে যায়। অনেকেরই তাদের সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এই অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এ দিবসের আবির্ভাব। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন- এর উদ্দেশ্য  চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সকল অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে।

অতীতের ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভ বার্তা। সবাই যেন দিনটিতে প্রাক্তন প্রিয় মানুষটাকে জানাতে পারে, ‘ক্ষমা করে দিলাম।’

এই বিভাগের অন্য খবর

Back to top button