বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৪

বগুড়া সদরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- সদর উপজেলার বুজরুকবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩১), তার বড় ভাই মুক্তার হোসেন (৪০), একই এলাকার মৃত স্বপন ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম আগুন (২৮) ও ভাটকান্দি এলাকার নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (১৮)।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল দিনগত রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার কালিবালা এলাকায় পৌঁছালে ওই যুবকরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ চারজনকে আটক করে।
পরে তাদের হেফাজতে থাকা চারটি হাসুয়া, ছয়টি বাঁশের লাঠি, দড়ি ও স্কচটেপ উদ্ধার করে। আটকদের নামে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি ছাড়াও একাধিক মামলা রয়েছে।
ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুজন মিয়া জানান, আটক চার যুবক ছাড়াও আরো কয়েকজন ডাকাতি করার জন্য কালিবালা এলাকায় একত্রিত হয়েছিল। তবে পুলিশ তৎপরতায় তারা ব্যর্থ হয়।
এসএ



