বগুড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে নিহত এক

বগুড়ার শিবগঞ্জে পল্লি বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের মারপিটে নিহত হয়েছেন পল্লি বিদ্যুৎ অফিসের অফিস সহকারি এবং আহত হয়েছেন পিরব সাব জোনাল অফিসের এজিএম রফিকুজ্জামান।
নিহত আব্দুল হান্নান (৪২) শাহজাহানপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বন্দরে এ ঘটনা ঘটে।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে মারপিটে পিরব পল্লি বিদ্যুৎ অফিসে অফিস সহকারি আব্দুল হান্নান (৪২) মারপিটে গুরুতর আহত হলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বন্দরের রেজাউলের বাড়ির সামনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে মারপিটের শিকার হন পিরব ও রফিকুজ্জামান। এতে গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হানানকে মৃত ঘোষণা করে। আহত রফিকুজ্জামান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শজিমেকে পাঠানো হয়েছে।
এসএ



