আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত নজরুল ইসলাম (৭০) সান্তাহার কলসা কোচকুড়ি এলাকার মৃত গোরি মন্ডলের ছেলে। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার ছেলে শাওন মন্ডল।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে কলসা কোচকুড়ি পাড়ায় ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধ তার বাসার পাশে পুকুরে গোসল করতে যান। বৃদ্ধ বাবার বাসায় ফিরতে দেরি হওয়ায় ছেলে পুকুর ঘাটে যান। সেকানে গিয়ে দেখতে পান পুকুর পাড়ে তার পিতার লুঙ্গি ও লাঠি পড়ে রয়েছে। এরপর পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পিতার ডুবন্ত মরদেহ তুলেন তিনি।
আদমদীঘি থানার ওসি রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এসএ




