বগুড়ায় আগুনে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মজনু প্রামানিক (৫০) নামে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ১ আগস্ট দুপুর আড়াই টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মজনু প্রামানিক ওই গ্রামের হাশমত আলীর ছেলে।
জানা যায়, ঘটনার দিন দুপুরে হঠাৎই তার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রান্নাঘর ও বসত ঘর পুড়ে যায়। এতে নগদ দুই লাখ টাকা, ১০০ মন ধান, বৈদ্যুতিক মটর, শ্যালোমেশিন ও আসবাবপত্র পুড়ে ভূষ্মিত হয়। আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
ধুনট ফায়ার ষ্টেশনের ইনচার্জ সামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এঘটনায় রান্নাঘর সহ মোট ২টি ঘর পুড়ে যায়। এতে ক্ষতির পরিমান ২ লাখ এবং উদ্ধারের পরিমান ৫ লাখ। বৈদ্যুতিক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।



