প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদরে পিকআপের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা পৌনে ১২ টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে সদর থানার এসআই রাসেল আহমেদ বলেন, দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান ওই ভ্যানচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। আর দুর্ঘটনার পরপরই পিকআপ নিয়ে পালিয়ে যান চালক।
তিনি আরও বলেন, নিহত ভ্যানচালকের নামপরিচয় এখনো জানা যায়নি।



