আবহাওয়াপ্রধান খবর

বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়বে

সারাদেশে চলমান বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। একই সাথে বাড়তে পারে দিনের তাপমাত্রা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

একইসাথে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button