লাইফস্টাইল
প্রধান খবর

প্রচণ্ড শীতে শরীর গরম রাখতে খাবারে রাখুন এই তিন উপাদান

গুড় ও তিলের সঙ্গে আদা, বাদাম ও মিষ্টি আলু থাকলে ঠান্ডা মোকাবিলা হবে আরও সহজ

প্রচণ্ড শীতে শরীর ঠান্ডা হওয়া স্বাভাবিক। তাই গরম কাপড়ের পাশাপাশি খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। কারণ সঠিক খাদ্যাভ্যাস শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে ঠান্ডা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। শীতে অনেকেই খাবারে গুড় ও তিল রাখেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড ঠান্ডায় শরীর গরম রাখতে এর সঙ্গে আরও তিনটি খাবার যুক্ত করলে ফল পাওয়া যায় আরও ভালো।

১. আদা

আদায় থাকা নানা পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য উপকারী। এটি হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ডায়াফরেটিক বৈশিষ্ট্যের কারণে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে। শীতের সকালে চা, রান্না বা কাঁচা আদা খাওয়া শরীরকে উষ্ণ রাখতে সহায়তা করে।

২. বাদাম

শরীর গরম রাখতে বাদামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনাবাদাম, কাঠবাদাম কিংবা কাজুবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। শীতকালে নিয়মিত অল্প পরিমাণ বাদাম খেলে ঠান্ডার প্রভাব কমে।

৩. মিষ্টি আলু

মিষ্টি আলুতে রয়েছে প্রচুর ফাইবার, যা ধীরে ধীরে হজম হয়। ফলে শরীর দীর্ঘ সময় ধরে শক্তি ও উষ্ণতা পায়। শীতকালে মিষ্টি আলু সেদ্ধ, ভাজা কিংবা রোস্ট করে খাওয়া বেশ উপকারী।

বিশেষজ্ঞরা বলছেন, শীতে শুধু গরম কাপড় নয়, সুষম ও পুষ্টিকর খাবারই শরীরকে সুস্থ ও উষ্ণ রাখতে সবচেয়ে কার্যকর। প্রতিদিনের খাদ্যতালিকায় এই তিনটি খাবার যুক্ত করলে ঠান্ডা মোকাবিলা অনেকটাই সহজ হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button