প্রধান খবরলাইফস্টাইল

আজ আন্তর্জাতিক বন্ধু দিবস

আজ ৩০ জুলাই। আন্তর্জাতিক বন্ধু দিবস। ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক আন্তর্জাতিক বন্ধু দিবস ঘোষণা করা হয়। মানুষ, দেশ, সংস্কৃতি এবং ব্যক্তিদের মধ্যে বন্ধুত্বর শান্তি প্রচেষ্টাকে অনুপ্রাণিত করতে পারাই এর উদ্দেশ্য। বন্ধুরা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের জীবনের দুঃখ ও কষ্ট বন্ধুদের সাথেই ভাগ করে নেই। অতএব, বন্ধুত্ব দিবস অপরিসীম গুরুত্ব বহন করে।

১৯৩০ সালে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধুত্ব দিবসের আয়োজন করেন। ২ আগস্ট এই দিনটি পালনের আয়োজন করেন তিনি। যাতে সবাই একসঙ্গে মিলে বন্ধুত্বের উৎসব পালন করতে পারেন। তবে একসময় সবাই বুঝতে পারেন যে, এটি গ্রিটিংস কার্ড বিক্রির কৌশল।

১৯৫৮ সালের ২০ জুলাই প্যারাগুয়ের আসুনসিওন থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে প্যারাগুয়ে নদীর তীরে অবস্থিত শহর পুয়ের্তো পিনাস্কো। সেখানে বন্ধুদের সঙ্গে নৈশভোজের সময় ড. রামোন আর্তেমিও ব্রাচো প্রথম গ্লোবাল ফ্রেন্ডশিপ ডের ধারণাটি প্রস্তাব করেছিলেন। আর এই সাক্ষাতের সময়, ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের জন্ম হয়েছিল। এটি একটি আন্তর্জাতিক নাগরিক সংগঠন। যা বন্ধুত্বের মাধ্যমে শান্তিপূর্ণ সংস্কৃতি গড়ে তোলার জন্য প্রচারণা চালায়। দিনটি এরপর থেকে বিশ্বব্যাপী বিকশিত হয়েছে। 

এ দিনে বন্ধুরা একে অপরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড, কার্ড, উপহার দিয়ে থাকেন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। এ বছরের ফ্রেন্ডশিপ ডেতে নিজের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে আপন করে নিন।

সূত্র- ন্যাশনাল টুডে

এই বিভাগের অন্য খবর

Back to top button