লাইফস্টাইল

ভাইরাল এই গণিত সমাধান করতে পারবেন?

টিকটক ও ফেসবুকে প্রায়ই কিছু গাণিতিক সমস্যা ভাইরাল হয়। সেখানে লেখা থাকে—‘এই অঙ্ক মেলাতে পারবেন শুধু জিনিয়াসরাই।’ সংখ্যার সঙ্গে থাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগচিহ্ন। অনেকেই ভয়ে স্ক্রল করে চলে যান, আবার কেউ কাগজ-কলম নিয়ে সমাধান করার চেষ্টা করেন। কিন্তু দেখা যায়, কমেন্টে একেকজন একেক উত্তর দিচ্ছেন। তখন প্রশ্ন ওঠে—আসলে সঠিক উত্তর কোনটি?

সমাধানের মূল সূত্র হলো BODMAS—B = ব্র্যাকেট, O = অর্ডার, D = ডিভিশন, M = মাল্টিপ্লিকেশন, A = অ্যাডিশন, S = সাবট্রাকশন। এই ক্রম মেনেই অঙ্ক সমাধান করতে হয়। বিশেষ নিয়ম হলো—ভাগ ও গুণ সমান অগ্রাধিকার পায়, তেমনি যোগ ও বিয়োগও। তাই সমাধান করতে হবে বাঁ দিক থেকে ডানে।

ভাইরাল অঙ্কটি হলো: ৪ × ৪ – ৪ ÷ ৪ + ৪

প্রথম ধাপ: ৪ × ৪ = ১৬
অর্থাৎ দাঁড়াবে—১৬ – ৪ ÷ ৪ + ৪

দ্বিতীয় ধাপ: ৪ ÷ ৪ = ১
অর্থাৎ—১৬ – ১ + ৪

তৃতীয় ধাপ: বাঁ দিক থেকে বিয়োগ আগে—১৬ – ১ = ১৫
অর্থাৎ—১৫ + ৪

চূড়ান্ত ধাপ: ১৫ + ৪ = ১৯

ভুলের জায়গা হলো, অনেকে যোগকে বিয়োগের আগে করেন। কিন্তু নিয়ম অনুযায়ী যোগ-বিয়োগের অগ্রাধিকার সমান এবং কাজ করতে হয় বাঁ দিক থেকে ডানে। তাই সঠিক উত্তর ১৯।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button