লাইফস্টাইল
মাতৃত্বের সিদ্ধান্ত নেবেন যে বয়সে

ছবি: সংগৃহীত
মাতৃত্বের সঠিক সময় নির্ধারণ নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বয়স এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসকদের মতে, সাধারণত ২৫ থেকে ৩০ বছর বয়সকে মাতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত ধরা হয়।
এই বয়সে নারীর শারীরিক সক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে, জটিলতার ঝুঁকি কম এবং সন্তান জন্মের পর দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
তবে শুধুমাত্র বয়স নয়, ব্যক্তিগত স্বাস্থ্য, পেশাগত জীবন ও পারিবারিক পরিস্থিতিও বিবেচনায় নিয়ে মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।