
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জানানো হয়েছে যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আর সক্রিয় থাকবে না। এই তথ্য ‘চিফ অ্যাডভাইজার (জিওবি)’ ভেরিফায়েড পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মাসের সময়কাল জুড়ে নাগরিকদের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, জনগণের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা এই যাত্রাকে আরও মূল্যবান এবং সমৃদ্ধ করেছে।
উল্লেখযোগ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দায়িত্বকাল শেষ হওয়ায় অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও পরিবর্তন আনা হচ্ছে।
বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, পেইজটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে এবং এর সকল কনটেন্ট সব সময় অ্যাকসেসযোগ্য থাকবে। শুধুমাত্র পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ করা হচ্ছে, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সব কার্যক্রম সমাপ্ত হয়েছে।



