জাতীয়
প্রধান খবর

ঈদের আগেই হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ জানিয়েছেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য কয়েকটি জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলো এ সুবিধা পাবে এবং পর্যায়ক্রমে সুবিধার পরিধি বাড়ানো হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ অর্থ পৌঁছালে তা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দু-এক দিনের মধ্যেই ঠিক করা হবে প্রাথমিকভাবে কতসংখ্যক মানুষ এ সুবিধার আওতায় আসবেন।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। সহায়তার টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে কর্মবিমুখ নারী ও বিধবাদের দিয়ে কার্যক্রম শুরু হবে; পরবর্তীতে ধাপে ধাপে আরও মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button