
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনজনের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের উত্থাপিত শোক প্রস্তাবে তিনজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন- শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানি খাতুন।
আধিপত্যবাদবিরোধী আন্দোলনের নেতা ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নির্যাতনে নিহত হন।
অন্যদিকে, ২০১১ সালের ৭ জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-নিয়ন্ত্রিত বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ফেলানি খাতুনের মরদেহ।
সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সূত্র: যমুনা টিভি



