জাতীয়

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পরিকল্পনা প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।

এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button