জাতীয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।

পরবর্তীতে প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। সেই মামলার রায় আজ ঘোষণা করা হলো।

এদিকে, রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনাল সাক্ষীদের জবানবন্দির যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button