জাতীয়
প্রধান খবর

দেশে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে হাম আতঙ্ক

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত না হওয়া এবং কিছু এলাকায় টিকার ঘাটতির কারণে হাম সংক্রমণ বাড়তে পারে। তারা অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button