জাতীয়
প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৭ শিশু।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৮ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮২৬।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৫ শিশু। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫।

এর মধ্যে মোট ৫৪ হাজার ১৮৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button