জাতীয়
প্রধান খবর

হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা বেড়ে ৬০১

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৫ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৫ জন।

বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৫১১ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৫৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ শিশু।

এদিকে, চিকিৎসা শেষে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫ হাজার ৯৪২ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: যমুনা নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button