জাতীয়
প্রধান খবর

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে।

এর আগে অর্থ বিলের ওপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এরপর আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রথম বাজেট। বাজেটের মাধ্যমে আগামী অর্থবছরের সরকারের আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আহরণ এবং বিভিন্ন খাতে বরাদ্দের রূপরেখা তুলে ধরা হবে।

অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতার মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরবেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button