
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন সরকারের প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাব অনুযায়ী, ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। কর ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং উচ্চমূল্যের ভোগ্যপণ্যের ক্রেতাদের কর নেটওয়ার্কের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট, যেখানে রাজস্ব আহরণ বৃদ্ধি ও করদাতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন নতুন পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে।
নতুন এ বিধান কার্যকর হলে ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কিনতে আগ্রহী ব্যক্তিদের আগে থেকেই টিআইএন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪
