ক্রিকেট
প্রধান খবর

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ জুলাই) ঘোষিত ১৫ সদস্যের দলে চোটের কারণে জায়গা হয়নি পেসার নাহিদ রানা ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের।

দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক। এছাড়া চমক হিসেবে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান। দীর্ঘদিন পর টেস্ট দলে ওপেনার হিসেবে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়।

উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন জাকের আলি ও অমিত হাসান। স্পিন বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং মুশফিক হাসান।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, ইবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।

দল থেকে বাদ পড়েছেন:

মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক।

দলে ফিরেছেন:

সৌম্য সরকার, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মুশফিক হাসান।

এই বিভাগের অন্য খবর

Back to top button