জাতীয়
প্রধান খবর

ক্রসফায়ারে একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

কক্সবাজারে ২০১৮ সালে ‘ক্রসফায়ারে’ কমিশনার একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।

এদিকে একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমে আজ ২৭তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার।

তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button