জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৪৮

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে ৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৬৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৫৬ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২৪৮ জন। পাশাপাশি সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button