জাতীয়
প্রধান খবর

দেশে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৩৬ জনের

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জোরদার করেছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button