জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৬১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৮ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৬৬ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ-এ, যেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৩৯ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যুর সংখ্যা ৮৭।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button