জাতীয়
প্রধান খবর

দেশে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত ৯৪১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন। এর মধ্যে ১১৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৫ শিশু।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button