
জুলাই মাসেও দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি বছরের ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত মূল্যহারই আগামী মাসেও কার্যকর থাকবে।
মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩১ মে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্যহার ২০২৬ সালের জুলাই মাসের জন্যও বহাল রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ১ জুলাই থেকে এই মূল্যহার কার্যকর থাকবে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের ৩১ মে রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিল।


