জাতীয়
প্রধান খবর

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ আগামী ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button