
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া একই সময়ে নতুন করে আরও ৯৯০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
তথ্যসূত্র: যুগান্তর

