জাতীয়
প্রধান খবর

বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

সরকারি প্যাকেজ ঘোষণার পর বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাওয়া ও কোরবানিসহ বেসরকারি ব্যবস্থাপনায় এবার তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

গত বছরের তুলনায় সব প্যাকেজের ব্যয় বেড়েছে। ২০২৬ সালে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা।

সে হিসাবে এবার বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে ৭২ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে ৩ হাজার ৫৪৫ টাকা।

হাবের নেতারা জানান, সৌদি আরবে বিভিন্ন সেবা ব্যয় বৃদ্ধি, আবাসন ও অন্যান্য আনুষঙ্গিক খরচের সমন্বয় করেই নতুন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button